ওসমানীনগরে ইউএনও জয়নাল আবেদীনকে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিদায়ী সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, ওসমানীনগর শাখা। ৩ নভেম্বর বুধবার বিকেলে উপজেলার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর মানবিকতা, কর্মদক্ষতা ও উন্নয়নমুখী নেতৃত্বের প্রশংসা করেন বক্তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ রুম্মান ভূইয়া (সভাপতি), এস এম মশিউর আলম মুছা (সাধারণ সম্পাদক), মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরী, (সহ-সভাপতি), বিজয় কান্তি দাস (সহ-সভাপতি), মোঃ হাফিজুর রহমান (সহ-সভাপতি), মোঃ রুহুল আমিন (অর্থ সম্পাদক), অনিক বৈদ্য (প্রচার সম্পাদক), মোঃ জামিল আহমদ (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), মোঃ রহমত আলী হিরো (সহ-সাধারণ সম্পাদক), অসিত কুমার চক্রবর্তী (কার্যকরী সদস্য) মোঃ শাহিন মিয়া (কার্যকরী সদস্য), জুয়েল আহমদ (কার্যকরী সদস্য), এছাড়াও সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বক্তারা জানান, ইউএনও জয়নাল আবেদীন ওসমানীনগরের উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, জনসেবা ও প্রশাসনিক স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর বিদায়ে উপজেলার কর্মকর্তারা গভীরভাবে আবেগাপ্লুত হন।
শেষে ইউএনও জয়নাল আবেদীনকে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :