মে মাসে রেমিট্যান্সে নতুন রেকর্ডের কাছাকাছি, এলো ৩৪২ কোটি ডলার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

চলতি বছরের মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৫ লাখ ডলার।

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংক এর হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সদ্যবিদায়ী মে মাসে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত মার্চ মাসে। সে সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার।

খাতভিত্তিক হিসাবে দেখা যায়, মে মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৬ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে সবচেয়ে বেশি, ২৩৮ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাস আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ