পঞ্চগড়ে যৌতুকের দায়ে গৃহবধু হত্যা মামলার এজাহার নামীয় আসামি আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড় জেলার আটোয়ারীতে যৌতুকের দাবীতে গৃহবধু হত্যা মামলার এজহার নামীয় পালাতক আসামী আলতাফ হোসেন (৩২) কে আটক করেছে র্য্যাব এর যৌথবাহিনী  ২৯ নভেম্বর শনিবার রাতে ঢাকার চকবাজার  থানার  বকসিবাজার এলাকা থেকে আটক করা হয়। আটক আলতাফ আটোয়ারী উপজেলার বাকডোকরা গ্রামের ফারাজুল ইসলামের ছেলে। 

র্যাব সুত্রে জানা যায়, গত ২১শে নভেম্বর রাতে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বাক ডোকড়া গ্রামের ধৃত আসামী ও তার সহযোগীরা ধৃত আসামীর  নিজ বাড়িতে লোহাড় রড় ও হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় গৃহবধু আমিনা আক্তার রত্না(২০) কে। পরবর্তীতে আসামীগণ কৌশলে নিহত রত্নাকে আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওই দিনেই নিহত রত্নার বাবা বাদি হয়ে আটোয়ারী থানায় নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন৷ ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যা হওয়ায়  এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তারই  ধারাবাহিকতায় নীলফামারী  র্য্যাব-১৩ ও র্য্যাব-১০ যাত্রাবাড়ি ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে। 

এব্যাপারে র্য্যাবের মিডিয়া বিভাগের অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে৷ এছাড়াও এই ধরনের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র্য্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ