বরিশাল নগরীতে ভুয়া এনএসআই সদস্য মেহেদী আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
খান পারভেজ, বরিশাল জেলা প্রতিনিধি :
বরিশাল নগরীতে মেহেদী হাসান নামের এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়েছে। তিনি সেনাবাহিনীর ইন্টিলিজেন্স স্টাফ পরিচয় দিয়ে বরিশাল নগরীতে নানা রকম প্রভাব বিস্তার করতেন হাতে ওয়াকিটকি ও মোটর সাইকেলে সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে চলতেন তিনি।
৫ আগস্ট এর পর তিনি সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রাশেদের গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি করতেন। তার এই কাজে সহায়তা করতো বেশ কিছু ছাত্র সমন্বয়ক। তারা মিলে একটি চাঁদাবাজি সিন্ডিকেট তৈরি করেছিলেন বিভিন্ন সময় কোন স্থানে গ্যাঞ্জাম বাঁধিয়ে তিনি সমাধান করে অর্থ আদায় করতেন। অবশেষে তাকে শনিবার ২৩ আগস্ট বরিশাল কারাগারে গিয়ে সেনাবাহিনীর নামে প্রভাব বিস্তারের চেষ্টা কালে তাকে আটক করে বরিশাল কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, তাকে আটক করা হয়েছে। পরে গোয়েন্দা সংস্থার সদস্যরা নিশ্চিত করেছেন তাকে দীর্ঘদিন ধরে অবজারভেশনে রেখেছিলেন তারা। তার বিরুদ্ধে বরিশাল কারাগার কর্তৃপক্ষ প্রতারণা মামলা করেছে।
আপনার মতামত লিখুন :