সিলেটের উইমেন্স মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান উৎসব ২০২৫ সম্পন্ন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

সিলেট নগরীর মানিক পীর রোডস্থ নারী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট উইমেন্স মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত "বিজ্ঞান উৎসব ২০২৫" অনুষ্ঠিত হলো মানিক পীর রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে।

WMC Creative & Cultural Fort ( WMC- CCF) এর আওতাধীন সায়েন্স ক্লাবের তত্বাবধানে দিনব্যাপী এই আয়োজনে ছিলো বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা। ২৬ অক্টোবর রবিবার সকাল ১১ ঘটিকায় উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইএসডি ফাউন্ডেশন চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উক্ত কলেজের সুনামধন্য অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জেএমএইচজে ফেরদৌস। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসেম, কিডস ক্যাম্পাসের প্রিন্সিপাল হোসাইন আহমদ, স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার শিক্ষক মিনহাজ উদ্দিন, লুৎফর রহমান, এম এ সুমন, সৈয়দা উম্মে সালমা প্রমূখ। 

উৎসবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ২৫টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করে। এরমধ্যে স্কুল শাখার ১৩টি ও কলেজ শাখার ১২টি প্রজেক্ট।স্কুল শাখার প্রজেক্টগুলোর মাঝে প্রথম স্থান অর্জন করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রজেক্ট Clean city and waste purification। দ্বিতীয় স্থান অর্জন করে সপ্তম শ্রেণির প্রজেক্ট Environmental Conservation and use of renewable energy এবং তৃতীয় স্থান অর্জন করে নবম বিজ্ঞান শাখার প্রজেক্ট Earthquake alarm sensor।

কলেজ শাখায় প্রথম স্থান অর্জন করে দ্বাদশ A সেকশনের প্রজেক্ট Smart Traffic Model। দ্বিতীয় স্থান অর্জন করে দ্বাদশ A সেকশনের আরেকটি প্রজেক্ট Air Purification। তৃতীয় স্থান অর্জন করে একাদশ A সেকশনের প্রজেক্ট Automatic Streetlight।

বিতর্ক প্রতিযোগিতায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীর জন্য আশীর্বাদ’ এই বিষয়কে কেন্দ্র করে বিতর্কে স্কুল সেকশন থেকে বিজয় অর্জন করে ‘পক্ষদল’। পক্ষদলের পক্ষে ছিল আয়শা আক্তার, সমৃদ্ধি ঘোষ ও নাজিফা আক্তার অর্পা এবং শ্রেষ্ঠ বিতার্কিকের স্থান অর্জন করে নাজিফা আক্তার অর্পা। ‘প্রযুক্তির অবাধ ব্যবহার মানবিক মূল্যবোধ অবক্ষয়ের কারণ' এই বিষয়ে কলেজ সেকশনের শিক্ষার্থীদের বিতর্কে বিজয় লাভ করে ‘পক্ষদল’। পক্ষদলের হয়ে বিতর্ক করেছে তাহসিন আক্তার মাহি, নুসরাত জাহান নৌমি ও সাদিয়া আক্তার। সেরা বিতার্কির পুরস্কার অর্জন করে ‘বিপক্ষ’ দলের দলনেতা অদ্রি কর্মকার। বিতর্ক  প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উইমেন্স মডেল কলেজের প্রাক্তন শিক্ষক ও  বর্তমান এমসি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক চঞ্চল রায় শুভ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ, অধ্যক্ষ এবং স্কুল ও কলেজ শাখার শিক্ষকমণ্ডলীর হাত থেকে পুরস্কার গ্রহণ করে বিজয়ী শিক্ষার্থীরা। সবশেষে অনুষ্ঠানের সভাপতি ও কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার সবাইকে ধন্যবাদ জানিয়ে ‘বিজ্ঞান উৎসব-২০২৫’ এর সমাপ্তি ঘোষণা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ