সিলেটে তারেক রহমানের জনসভা সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
মোঃ শাহ আলম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ' চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেটে আগমন ও প্রথম নির্বাচনি জনসভা সফল করার লক্ষ্যে সুনামগন্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু’র পরিচালনায়, প্রধান অতিথি র বক্তব্য রাখেন এডঃ মামুন রশিদ কয়েছ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সুহেল আহমদ, বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন তফাজ্জল হোসেন, লিপন হাসান, সুহেল মিয়া, মমিনুল হক কালাচান, জুলফিকার আলম, এড কামাল হোসেন, শাহ আলম, নুরে আলম, হেলাল চৌধুরী , মাধব রায়, আব্দুল লতিফ, সুহেল পারভেজ , শফিকুল ইসলাম, আজিজুর রহমান সৌরভ, এডঃ তৌহিদুল হাসান, এডঃছাদিকুর রহমান জাহাঙ্গীর আলম, ছালেহ আহমদ, বাবুল আহমদ, কাউছার আলম, হুমায়ুনকবির, ফরিদ আহমদ, মিনারুল হক, সেলিম, উজ্বল, মনির, জুবায়ের আলম, কবির উদ্দিন প্রমুখ।
বক্তারা যুবদলের প্রতিটি ইউনিটকে সংগঠিত হয়ে আগামী ২২ জানুয়ারি প্রোগ্রাম সফল করার জন্য দিকনির্দেশনা প্রধান করেন।
আপনার মতামত লিখুন :