গণমাধ্যমকে ব্ল্যাকমেইলিং অথরিটি হিসেবে ব্যবহার করলে মনিটরিং : তথ্যমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

গণমাধ্যমকে যারা ব্ল্যাকমেইলিং অথরিটি হিসেবে ব্যবহার করতে চায়, তাদের মনিটরিংয়ের আওতায় আনা হবে। এমনটা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

২৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশের সকল অর্জনের পেছনে কাজ করেছে জনগণ ও গণমাধ্যম। সাংবাদিকরা বিত্তবান হওয়ার জন্য এ পেশায় আসেন না। এই পেশার মানুষদের সম্মান ও মর্যাদায় ভূষিত করতে কাজ করবে সরকার।

জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিক সমাজ ও গণমাধ্যম নানা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে আছে। অনেক গণমাধ্যম জনগণকে তথ্য জানানো বাদ দিয়ে অন্য এজেন্ডা নিয়ে ব্যস্ত।

জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে প্রবীন সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার রয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ