শান্তিচুক্তির পর হরমুজে মাইন অপসারণে জার্মানির জাহাজ পাঠানোর প্রস্তুতি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যকার চলমান সংঘাতের স্থায়ী অবসান এবং একটি শান্তিচুক্তি সই হলে হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযানে অংশ নিতে একটি মাইনসুইপার জাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে জার্মানি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নৌবাহিনীর মাইনসুইপিং জাহাজ ‘ফুলদা’ আগামী কয়েক দিনের মধ্যে ভূমধ্যসাগরে পাঠানো হবে। জাহাজটিতে প্রায় ৪৫ জন ক্রু থাকবেন।

মুখপাত্র জানান, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় নিয়োজিত একটি আন্তর্জাতিক জোটে জার্মানির পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর অবদান রাখাই এই মোতায়েনের উদ্দেশ্য। তবে জাহাজটির প্রকৃত মোতায়েন তখনই হবে, যখন শত্রুতার একটি স্থায়ী সমাধান হবে এবং জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যাবে।

এর আগে তুরস্কও ঘোষণা দিয়েছিল, যুদ্ধ শেষ হলে তারা হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযানে অংশ নিতে আগ্রহী।

এদিকে আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতা নিয়ে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ও চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, চলমান সংকট এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ