নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি রুমাকে আটক করে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগ ও সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জেসমিন আরা রুমাকে আটক করেছে পুলিশ।
৩ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
কোতোয়ালি মডেল থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানায়, পুলিশ নগরীর মালগুদাম এলাকায় অভিযান চালিয়ে জেসমিন আরা রুমাকে আটক করা হয়েছে।
আটককৃত আসামি রুমা নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেলের মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, জেসমিন আরা রুমার বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :