জুলাইয়ে এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা, নতুন মূল্য ১৫২৮ টাকা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

জুলাই মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি বছরের জুন মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১৮৮৫ টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়। বিইআরসি জানিয়েছে, ঘোষণার দিন সন্ধ্যা থেকেই নতুন মূল্য কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান বলেন, সৌদি আরবের কন্ট্রাক্ট প্রাইস (সিপি) কমে আসায় আন্তর্জাতিক বাজারের প্রভাব দেশীয় বাজারে পড়েছে। এর ফলেই এলপিজির দাম কমানো সম্ভব হয়েছে। তবে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা পুরোপুরি না কমায় জাহাজ ভাড়া এখনো তুলনামূলক বেশি রয়েছে। এই ভাড়া কমলে এলপিজির দাম আরও কমানো যেত বলেও তিনি জানান।

এদিকে বিইআরসি চেয়ারম্যান দাবি করেন, গত দুই মাসে সরকার নির্ধারিত দাম ১৮৮৫ টাকা থাকলেও বাস্তবে ভোক্তারা প্রায় ২০০ টাকা কম দামে এলপিজি কিনতে পেরেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ