বরগুনার তালতলীতে বজ্রপাতে প্রাণ গেল কিশোর মৎস্যচাষীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জাকিয়া সুলতানা, বরগুনা :

বরগুনার তালতলী উপজেলাতে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অলিউল্লাহ (১৭) পঁচাকোড়ালিয়া ইউনিয়নের মো. লোকমান হাকিমের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যচাষী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে অলিউল্লাহ তার বাবা লোকমান হাকিমের সঙ্গে পায়রা নদীতে মাছ শিকারে যান। নৌকার দুই পাশে দাঁড়িয়ে তারা বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় ঝড়-বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে অলিউল্লাহ ঘটনাস্থলেই মারা যান। তার বাবা গুরুতরভাবে আহত হননি।

পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন মুন্সি জানান, বজ্রপাতে অলিউল্লাহর মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ