পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের জেলার সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় গত একদিনে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ রোজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন।এর ফলে পঞ্চগড়ে শীতের আগমন আগেভাগেই অনুভূত হচ্ছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও দিনাজপুরসহ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমবে। আকাশ আংশিক মেঘলা থাকবে, এবং বাতাসে আর্দ্রতার কারণে সকালে কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অফিস জানায়,উত্তরবঙ্গের জেলা গুলোয় নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই তীব্র শীত ও কুয়াশা স্পষ্টভাবে অনুভূত হবে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত ১ দিনে ৮৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।শনিবার থেকে সোমবার উত্তরাঞ্চলে সকালে কুয়াশা এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বর্তমানে বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশে পৌঁছেছে। বৃষ্টিপাত চলাকালীন সাধারণ মানুষ শীত অনুভব করছে। কিন্তু বৃষ্টিপাত কমে গেলে  বিশেষ করে সকাল ও রাতের দিকে তাপমাত্রা দ্রুত নামতে পারে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ