গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে বহু নিখোঁজ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বোমাবর্ষণে আগে থেকেই ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১টি শিশু রয়েছে। এ ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির আল-রিমাল এলাকায় আল-সা'দা নামের ছয়তলা আবাসিক ভবনটি ধসে পড়ে। ভবনটি যুদ্ধের সময় ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে জানান, ভবন ধসের ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১টি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর ভবনটি ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। হামলায় ভবনটির কাঠামো দুর্বল হয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাবে গাজার বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে গাজার প্রায় ৮০ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

ফলে ধ্বংসস্তূপ, ঝুঁকিপূর্ণ ভবন এবং অবিস্ফোরিত অস্ত্রের কারণে গাজায় সাধারণ মানুষের নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত ভবন ধসে নতুন করে প্রাণহানির ঘটনায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা ও চিকিৎসাকর্মীরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ