প্রেম–বিয়ে নিয়ে খোলামেলা কথা আজমেরী হক বাঁধনের, তুলে ধরলেন ব্যক্তিগত অভিজ্ঞতা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা মন্তব্য করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রেম, বিয়ে এবং জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেন।

অনুষ্ঠানে নতুন করে প্রেম বা বিয়ের পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে বাঁধন জানান, গত বছর তিনি বিয়ের কথা ভেবেছিলেন এবং এমন একজন মানুষও তাঁর জীবনে এসেছিলেন যার সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক এগোয়নি বলে জানান তিনি।

বাঁধন বলেন, বিয়ের জন্য উপযুক্ত মানুষ পাওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। বর্তমানে তিনি বিয়ের মতো কাউকে খুঁজে পাচ্ছেন না বলেও উল্লেখ করেন। একই সঙ্গে প্রেমের অভিজ্ঞতা তাঁর জীবনে ছিল বলেও স্বীকার করেন এই অভিনেত্রী।

নিজের অতীত প্রসঙ্গে তিনি বলেন, তিনি আগে বিয়ে করেছিলেন এবং সেই অভিজ্ঞতা থেকে শিখেছেন বলেই এখন আরও সতর্ক।

আলাপচারিতায় ঈদের স্মৃতিও তুলে ধরেন বাঁধন। তিনি জানান, শৈশবে কোরবানির ঈদ মানেই ছিল গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে আনন্দঘন সময়। সময়ের সঙ্গে ঈদের আনন্দের ধরন বদলেছে, এখন সেখানে দায়িত্ববোধ বেশি কাজ করে বলেও মন্তব্য করেন তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ