প্রার্থী বাছাই চলছে, শীঘ্রই গ্রিন সিগন্যাল দিবে বিএনপি : সালাহউদ্দিন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শিগগরিই আসনভিত্তিক প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে।

৩ অক্টোবরশুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, নির্বাচনী জোট গঠনে আলোচনা চলছে। যারা জোটে আসবে তাদের আসনে ছাড় দেবে বিএনপি। নির্বাচনকেন্দ্রীক কোনো কর্মসূচি দেয়া হবে না। তবে চলমান জনসংযোগের গতি আরও বাড়ানো হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে বিচার বিভাগ ও জনগণ সিদ্ধান্ত নেবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ