লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ১২ জুলাইয়ের পর কমতে পারে প্রবণতা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক :

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী কয়েক দিন এ বৃষ্টিপাত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ১২ জুলাইয়ের পর থেকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।

বুধবার (৮ জুলাই) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে বান্দরবানে ৩১৪ মিলিমিটার, চট্টগ্রামে ২৮৪ মিলিমিটার এবং রাঙামাটিতে ২২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অতি ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টিপাতের পরও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ