ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম চার বছরের সর্বোচ্চে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। পরিস্থিতির জেরে অপরিশোধিত তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়ার পর বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়।

একপর্যায়ে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১২২ ডলারে পৌঁছায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

জানা গেছে, হোয়াইট হাউসে বড় জ্বালানি কোম্পানির নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এতে শেভরন-এর প্রধান নির্বাহীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে মার্কিন ভোক্তাদের ওপর প্রভাব কমানো এবং তেল-গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে ট্রাম্প প্রশাসন তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করার পরিকল্পনা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এতে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালি-তে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে। এর ফলে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়ে বাজারে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ