সিঙ্গাপুরের হাসপাতালে পুরুষ দর্শনার্থীর শ্লীলতাহানি, ভারতীয় নার্সকে বেত্রাঘাতের পর কারাদণ্ড


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

সিঙ্গাপুরের বিখ্যাত র‍্যাফেলস হাসপাতালে কর্মরত এক ভারতীয় নার্সকে এক পুরুষ দর্শনার্থীর শ্লীলতাহানির দায়ে এক বছর দুই মাসের কারাদণ্ড এবং দুই বেত্রাঘাতের শাস্তি দিয়েছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দোষী সাব্যস্ত নার্সের নাম এলিপে শিবা নাগু (৩৪)। তিনি আদালতে অভিযোগ স্বীকার করার পর এই রায় ঘোষণা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসে ওই ঘটনা ঘটে। লিপে এক পুরুষ দর্শনার্থীকে ‘জীবাণুমুক্ত’ করার অজুহাতে যৌন নিপীড়ন করেন। ঘটনার পরপরই তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

অভিযোগ অনুযায়ী, ১৮ জুন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী ব্যক্তি তার দাদাকে দেখতে যান, যিনি তখন র‍্যাফেলস হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালের রোগীদের জন্য নির্ধারিত একটি টয়লেটে প্রবেশ করলে এলিপে সেখানে গিয়ে ভেতরে উঁকি দেন।

এরপর ‘জীবাণুমুক্ত’ করার কথা বলে হাতের ওপর সাবান লাগিয়ে ওই পুরুষ দর্শনার্থীকে স্পর্শ করেন। ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইউজিন ফুয়া আদালতকে জানান, ভুক্তভোগী ব্যক্তি আকস্মিক ঘটনার ধাক্কায় স্তব্ধ হয়ে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেননি। পরবর্তী সময়ে তিনি টয়লেট থেকে বেরিয়ে দাদার কক্ষের দিকে ফিরে যান। তবে এর ৩ দিন পর, ২১ জুন ঘটনার ব্যাপারে পুলিশে রিপোর্ট করেন তিনি।

২৪ অক্টোবর শুক্রবার আদালত তাকে এক বছর দুই মাসের কারাদণ্ড এবং দুই বেত্রাঘাতের সাজা প্রদান করেন। রায়ে বলা হয়েছে, অভিযুক্তের আচরণ ছিল পেশাগত নীতিবিরুদ্ধ ও জঘন্য, যা ভুক্তভোগীর মনে দীর্ঘস্থায়ী মানসিক আঘাত সৃষ্টি করেছে।

আদালতের নথিতে ভুক্তভোগীর নাম ও বয়স গোপন রাখা হয়েছে, তবে তিনি এখনো ওই ঘটনার মানসিক প্রভাব কাটিয়ে উঠতে পারেননি বলে জানানো হয়েছে। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ