ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, সন্দেহভাজনসহ ৫ জন নিহত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি মসজিদে বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ মোট ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।

পুলিশের বরাতে জানা যায়, দুই কিশোর হঠাৎ করে একটি ইসলামিক সেন্টারে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মী হামলাকারীদের থামানোর চেষ্টা করলে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হামলায় আরও তিন মুসল্লিও প্রাণ হারান।

ঘটনার পর ইসলামিক সেন্টারের কাছাকাছি একটি গাড়ি থেকে দুই সন্দেহভাজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে। কর্মকর্তাদের বরাতে আরও জানা যায়, সন্দেহভাজনদের একজন তার পরিবারের বাসা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে আসে। একটি অস্ত্রে ঘৃণামূলক বক্তব্য লেখা ছিল বলেও দাবি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে বর্ণবাদী মনোভাবের ইঙ্গিত পাওয়া গেছে।

এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তদন্তে নেমেছে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলা বাহিনী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ