নিউজ বাংলা ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৮ জন, বরিশাল বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।
এর পূর্বে, গত রোববার বিগত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়। যা চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জন পুরুষ ও ৮৯ জন নারী। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩ হাজার ১৭৩ জন হাসপাতালে ভর্তি হন।
আপনার মতামত লিখুন :