গোল ও অ্যাসিস্টে বিশ্বকাপের নতুন রেকর্ড, গিনেস স্বীকৃতি পেলেন মেসি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
বয়স ৩৯ ছুঁইছুঁই হলেও ফুটবল মাঠে এখনো নিজের জাদু দেখিয়ে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক চ্যালেঞ্জ তৈরি করছেন তিনি। এবার তার অসাধারণ কীর্তির স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন মেসি।
গিনেসের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এখন পর্যন্ত মোট ২১টি গোলে সরাসরি অবদান রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে টানা সর্বোচ্চ ম্যাচে গোল করার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।
বিশ্বকাপে টানা ৯ ম্যাচে গোল করে নতুন মাইলফলক স্থাপন করেছেন মেসি। এবারের আসরে শুরু থেকে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করে চলেছেন এই ফুটবল জাদুকর।
এর আগে থেকেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন মেসি। বর্তমানে বিশ্বকাপে তার গোলসংখ্যা ২১টি। তবে তার এই রেকর্ডের কাছাকাছি রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যার গোলসংখ্যা ১৯।
৩৯ বছর বয়সেও মেসির এমন ধারাবাহিক পারফরম্যান্স ফুটবল বিশ্বে নতুন করে মুগ্ধতা তৈরি করেছে। মাঠের নেতৃত্ব, গোল করার দক্ষতা এবং সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষমতায় তিনি আবারও প্রমাণ করছেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়।
আপনার মতামত লিখুন :