কুলাউড়ায় নিঃস্ব সহায়তা সংস্থা'র ব্যতিক্রমী প্রোগ্রাম "বার্ষিক টাউন হল মিটিং"


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ আব্দুল মুবিন, কুলাউড়া প্রতিনিধি :

কুলাউড়ায় গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় এনজিও "নিঃস্ব সহায়তা সংস্থা" (এনএসএস) আয়োজন করল ব্যতিক্রমী "বার্ষিক টাউন হল মিটিং"প্রোগ্রাম। 

ডিনেট এর প্রজেক্ট ম্যানেজার আসিফ হোসেনের সভাপতিত্বে ও প্রজেক্ট ম্যানেজার আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, সমাজ সেবা অফিসার পানেশ চন্দ্র বর্মা, মহিলা বিষয়ক অফিসার সৌমিত্র ভৌমিক,প্রেস ক্লাব সভাপতি আজিজুল ইসলাম। 

সংস্থার কো-অর্ডিনেটর সাদেকা ভূইয়া, বিডিওর নির্বাহী পরিচালক শাহিন আহমদ, সাকোর নির্বাহী পরিচালক শামীম আহমদ, আলিমুজ্জামান, প্রেস ক্লাব সহ-সভাপতি ময়নুল হক পবন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির," উদ্যোগ"সংস্থার সভাপতি ও সাংবাদিক ডাঃ এম, এ মুবিন, সাংবাদিক সিপাউর রহমান চৌধুরী, হেলথ্ অর্গান সহায়তা সংস্থার চেয়ারম্যান ডাঃ আহমেদ ফারুকী, প্রমূখ। 

বক্তাগণ উপজেলার বিভিন্ন সমস্যার বিষয় উপস্থাপন করলে ইউএনও সহ বিভিন্ন বিভাগের প্রধান অফিসারগণ তাদের কর্মপরিকল্পনা ও সমস্যা  সমাধানের আশ্বাস দেন।
এছাড়াও সভায় সকল শ্রেণি পেশা লোকজন সহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ