ভাঙচুর-অরাজকতার রাজনীতি ছেড়ে জনগণের জন্য কাজ করুন : প্রধানমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি রাস্তায় বসে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি না করে জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের কাছে জ্বালানি বা বিদ্যুৎ সংকট সমাধানের বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে তা জনগণের সামনে তুলে ধরতে হবে। সেই পরিকল্পনা ছয় মাসের মধ্যে সমস্যার সমাধান করতে সক্ষম হলে সরকার তা সানন্দে বাস্তবায়ন করবে।

তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত। রাস্তায় বসে ভাঙচুর, বিশৃঙ্খলা ও বিভ্রান্তি ছড়ানোর রাজনীতি জনগণ পছন্দ করে না। রাজনৈতিক দলগুলোকে জনগণের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলার প্রতিটি হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে মা ও শিশুরা নিজ নিজ এলাকায় উন্নত চিকিৎসাসেবা পাবেন।

তারেক রহমান বলেন, অতীতে স্বাস্থ্যসেবা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল, যাতে মানুষ চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হয়। বর্তমান সরকার দেশের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়েও প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বিগত সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৩ লাখ কোটি টাকা দেনা রেখে গেছে এবং জ্বালানি আমদানির প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করেনি।

ক্ষমতায় আসার পর বাপেক্সকে দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনার কারণে একটি এলএনজি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে। দ্রুতই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দলের প্রতিবাদ কর্মসূচির সমালোচনা করে তারেক রহমান বলেন, কিছু দলকে হারিকেন সামনে নিয়ে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে, অথচ তাদের পেছনে ফ্যান চলছে। এ ধরনের হঠকারিতা জনগণ আর পছন্দ করে না।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে মানুষ নির্যাতন, গুম ও খুনের শিকার হলেও তখন অনেক রাজনৈতিক নেতাকে রাজপথে দেখা যায়নি।

ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শুধু শ্রমিকের হাত নয়, দক্ষ কর্মীর হাতে রূপান্তর করতে হবে। নিজের জন্য কী পাওয়া গেল, সেটি বড় বিষয় নয়; বরং দেশ ও দেশের মানুষের জন্য কী করা গেল, সেটিই সবচেয়ে বড় সার্থকতা।

বক্তব্যের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের পথ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ