শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ৩৩ লাখ টাকার জিরা উদ্ধার, আটক ১
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সৈয়দ আজিজুর রহমান, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীনে অলিপুর ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ২২০ বস্তা ভারতীয় জিরা আটক করেছে। প্রতিটি বস্তায় রয়েছে ৩০ কেজি জিরা, যার বাজারমূল্য প্রায় ৩৩ লাখ টাকা। একই সময়ে অবৈধ পাচার কাজে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টায় শায়েস্তাগঞ্জের আলিপুরে এ ঘটনা ঘটেছে।
সূত্রে জানা গেছে, যশোর ট-১১-৪১-৮৯ নম্বরের একটি ট্রাক অলিপুর পুলিশ চেকপোস্ট অতিক্রম করার সময় হাইওয়ে পুলিশ সন্দেহজনক মনে করে তল্লাশি চালায়। এ সময় ট্রাকভর্তি জিরা উদ্ধার করা হয়। ট্রাকের চালক সাহাবুদ্দিন (২৩) কে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।
তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ভাড়ায় ট্রাক চালান, পণ্যের মালিকানা সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জব্দকৃত জিরা বিদেশি বলে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে শুল্ক আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :