কথা রাখুন, নইলে মূল্য দিতে হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, “একতরফা চুক্তির যুগ শেষ। কথা রাখুন, নইলে মূল্য দিতে হবে।
রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই গালিবাফের এ বক্তব্য নতুন করে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি করেছে।
নিজের পোস্টে গালিবাফ লিখেছেন, “একতরফা চুক্তির যুগ শেষ। আমরা আপনাদের বলেছিলাম- কথা রাখুন, নইলে মূল্য দিতে হবে। বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে।”
তিনি পোস্টের সঙ্গে হরমুজ প্রণালী-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের নির্দিষ্ট ধারার ছবি সংযুক্ত করেন। তবে ওই পোস্টে সমঝোতা স্মারকের বিস্তারিত ব্যাখ্যা দেননি।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক যখন নতুন করে উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, তখন গালিবাফের এই মন্তব্য কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।
আপনার মতামত লিখুন :