দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সব কর্মকাণ্ড সংসদমুখী করা উচিত।
১৮ অক্টোবর শনিবার দুপুরে পানি ভবনে পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন।
বিএনপির মহাসচিব বলেন, সংসদ ভবনের সামনের সংঘর্ষ অপ্রত্যাশিত, সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করা উচিত।
মির্জা ফখরুল আরও বলেন, ঐতিহাসিক জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, এটা অনন্য ঘটনা। এতে রাজনীতি স্বচ্ছ ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহযোগিতা করবে।
এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে দেশ কী উদারপন্থী রাজনীতির দিকে যাবেন, নাকি অন্যদিকে যাবেন।
আপনার মতামত লিখুন :