সামাজিক মাধ্যম থেকে সাময়িক বিরতি নিচ্ছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবার সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৪ সালে নিজের নতুন অনুষ্ঠান ‘চ্যাপ্টার ২’ শুরু করার পর আবারও আলোচনায় আসেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে তিনি মানসিক ক্লান্তি ও নিজেকে হারিয়ে ফেলার অনুভূতির কথা জানান।
পোস্টে রিয়া লেখেন, তিনি অনবরত কোলাহল, মোবাইল স্ক্রলিং এবং সামাজিক মাধ্যমের চাপ থেকে দূরে যেতে চান। তার ভাষায়, “আমি নিজেকে খুব মিস করছি। প্রতিনিয়ত স্ক্রল করা ও কোলাহল জীবনে ভারী হয়ে উঠেছে।”
তিনি আরও জানান, কিছু সময়ের জন্য থেমে গিয়ে শান্ত ও বাস্তব জীবনের সঙ্গে আবারও সংযোগ স্থাপন করতে চান। প্রতিটি মুহূর্ত সরাসরি উপভোগ করাই এখন তার লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
রিয়া চক্রবর্তী জানিয়েছেন, তিনি আপাতত সামাজিক মাধ্যম থেকে কয়েক দিনের বিরতিতে যাচ্ছেন, তবে শিগগিরই আবারও ভক্তদের সঙ্গে যুক্ত হবেন।
উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নানা বিতর্ক ও আইনি জটিলতায় জড়ান রিয়া চক্রবর্তী। মাদক সংশ্লিষ্ট অভিযোগে তিনি এক মাস কারাবাসও করেন। পরে আদালত থেকে সব অভিযোগ থেকে অব্যাহতি পান তিনি।
আপনার মতামত লিখুন :