উল্টো পথে মন্ত্রীর গাড়ি, চালকের বিরুদ্ধে দুই মামলা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় চালককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউজ সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পতাকাবাহী একটি গাড়ি উল্টো পথে সচিবালয়ের দিকে যাওয়ার সময় সেটিকে থামিয়ে দেওয়া হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫। পরে যাচাই করে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর ব্যবহৃত সরকারি গাড়ি এবং ঘটনার সময় মন্ত্রী গাড়িতে ছিলেন।

পুলিশ জানায়, উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক আইনের লঙ্ঘন। এ ঘটনায় গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে একটি মামলা করা হয়েছে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে।

ট্রাফিক কর্মকর্তারা জানান, গাড়িটি যখন উল্টো পথে যাচ্ছিল, তখন প্রধানমন্ত্রীর বহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল।

পুলিশ কর্মকর্তাদের দাবি, অতীতেও যানজট এড়ানো কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মন্ত্রী বা সচিবদের গাড়ি উল্টো পথে চলার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে এ ধরনের ঘটনায় মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম বলে দাবি করছেন তারা।

ট্রাফিক পুলিশের কর্মকর্তারা মনে করছেন, মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করার এ ঘটনা সরকারি কর্মকর্তা ও ভিআইপি বহরের ক্ষেত্রেও ট্রাফিক আইন সমানভাবে প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ