জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিমকে আটক করেছে র‍্যাব


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে আটক করেছে র‍্যাব-২। হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার (২১ আগস্ট) সকালে র‍্যাব-২ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে চুয়া সেলিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের দাবি, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় একটি মাদক ব্যবসায়ী সিন্ডিকেট পরিচালনার পাশাপাশি মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন চুয়া সেলিম। এসব ঘটনায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ ৩৬টি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকেও চুয়া সেলিমকে আটক করা হয়েছিল।

র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, এমন একজন একাধিক মামলার আসামি আটকের পর জামিনে বেরিয়ে আসায় তারা হতাশ। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোতে আইনগত প্রক্রিয়া যথাযথভাবে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ