দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

যুক্তরাষ্ট্রে ৯ দিনের সফরে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকার ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ ২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা

এর পূর্বে বুধবার, বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সেসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা।

সফরে :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে বক্তব্য রাখেন। ভাষণ দেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে। এছাড়া তার সঙ্গে বিশ্বের ১১টি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা সাক্ষাৎ করেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ