তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, সম্পর্ক জোরদারে গুরুত্ব


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে আন্তরিক অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আলোচনায় দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নত করতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ