দেবকে নিয়ে শুভশ্রীর খোলা চিঠি, ১১ বছর পর ফিরছে জুটি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে টালিগঞ্জের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে। নতুন সিনেমা ‘দেশু ৭’-এর মাধ্যমে ফের জুটি বাঁধছেন তারা। সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

একসময় পর্দার রসায়নের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও আলোচনায় ছিলেন দেব ও শুভশ্রী। সেই সম্পর্কের ইতি ঘটার পর দুজনই নিজেদের জীবনে এগিয়ে যান। এরপর দীর্ঘ সময় একসঙ্গে কাজ করেননি তারা।

বুধবার (১৯ আগস্ট) ছিল ‘দেশু ৭’ সিনেমার শুটিংয়ের শেষ দিন। বিশেষ এই দিনে দেবকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন শুভশ্রী। সেখানে সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা, দেবের পরিচালনার দক্ষতা এবং তার প্রতি নিজের মুগ্ধতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী।

চিঠিতে শুভশ্রী জানান, দুজনই প্রায় একই সময়ে নিজেদের অভিনয়যাত্রা শুরু করেছিলেন। তবে এবার দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। কারণ, এবার শুধু সহশিল্পী হিসেবে নয়, দেবের প্রথম পরিচালিত সিনেমার অংশ হিসেবে কাজ করেছেন তিনি।

পরিচালক হিসেবে দেবের কাজ দেখে শুরুতে কিছুটা ঈর্ষা হয়েছিল বলেও জানান শুভশ্রী। তার ভাষ্য, দেবের নির্মাণ ভাবনা ও চিত্রনাট্য সম্পর্কে গভীর জ্ঞান তাকে অবাক করেছে। তবে সিনেমার কাজ যত এগিয়েছে, সেই ঈর্ষা বদলে গেছে অনুপ্রেরণায়।

দেবের পরিচালনায় কাজের অভিজ্ঞতা নিয়ে শুভশ্রী বলেন, এই যাত্রার অংশ হতে পেরে তিনি আনন্দিত। তার বিশ্বাস, ‘দেশু ৭’ মুক্তির পর দর্শক নতুন এক নির্মাতা হিসেবে দেবকে দেখতে পাবেন। একই সঙ্গে পরিচালক হিসেবে দেবের ভবিষ্যৎ নিয়েও শুভকামনা জানিয়েছেন তিনি।

দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রীর পর্দায় ফেরা নিয়ে দর্শকদের আগ্রহও বাড়ছে। সিনেমাটিতে এই জুটির পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দেশু ৭’-এর।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ