বজ্রপাতের সময় নবীজি (সা.)-এর শেখানো দোয়া


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ইসলাম ডেস্ক :

আকাশে বজ্রপাতের শব্দ শোনা গেলে এবং বিদ্যুৎ চমকানোর সময় মানুষের মনে স্বাভাবিকভাবেই ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং একটি বিশেষ দোয়া পাঠ করতেন।

দোয়াটি হলো—
اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ

উচ্চারণ:
‘আল্লাহুম্মা লা তাক্বতুলনা বিগাদাবিকা, ওয়ালা তুহলিকনা বিআজাবিকা, ওয়া আফিনা ক্বাবলা জালিকা।’

অর্থ:
হে আল্লাহ! আপনি আমাদের আপনার গজব দিয়ে হত্যা করবেন না এবং আপনার আজাব দিয়ে ধ্বংস করবেন না। বরং এসবের আগে আমাদের নিরাপদ ও রক্ষা করুন।

হাদিসে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, নবীজি (সা.) যখন বজ্রপাতের শব্দ শুনতেন এবং বিদ্যুৎ চমক দেখতেন, তখন তিনি এই দোয়া পাঠ করতেন। (তিরমিজি, হাদিস: ৩৪৫০)


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ