দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে শানাকা, ইংল্যান্ড সফরের দল ঘোষণা শ্রীলঙ্কার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ঘোষিত ওয়ানডে দলে সবচেয়ে বড় চমক সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার দাসুন শানাকার প্রত্যাবর্তন। দীর্ঘ ৩২ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন তিনি।

শানাকা সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন। তার প্রত্যাবর্তনে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার মিডল অর্ডার আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ২৮ বছর বয়সী আনক্যাপড লেগ স্পিনার সাচিন্দু কলম্বাগে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার মিলান রথনায়েকে ও প্রমোদ মাদুশান।

ইংল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন কুসাল মেন্ডিস। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন চারিথ আসালাঙ্কা। সর্বশেষ শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন আসালাঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্বের পাশাপাশি দল থেকেও বাদ পড়েছিলেন তিনি।

আসালাঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি দলে ফিরেছেন লাহিরু উদারা, জানিথ লিয়ানাগে ও থারিন্দু রাত্নায়েকে। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন পবন রাত্নায়েকে, লাসিথ ক্রুসপুলে, মিলান রাত্নায়েকে ও দিলশান মাদুশাঙ্কা।

ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এরপর ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

শ্রীলঙ্কার ওয়ানডে দল

কুসাল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাবন রত্নায়েকে, দাসুন শানাকা, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুশমান্থা চামিরা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশাঙ্কা।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল

কুসাল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকশানা, থারিন্দু রাত্নায়েকে, দুশমান্থা চামিরা, ইশান মালিঙ্গা, নুয়ান থুশারা ও বিনুরা ফার্নান্দো।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ