নিউজ বাংলা ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ৪৯০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০০ জন।
১ অক্টোবর বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ৪৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৪২ জন, বরিশাল বিভাগে ১৩৮ জন, ঢাকা বিভাগে ১০০ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন ও রংপুর বিভাগে ২২ জন ভর্তি হয়েছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ১০৪ জন পুরুষ ও ৯৬ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৭ হাজার ৮৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আপনার মতামত লিখুন :