বাচ্চা নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো, বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

বিয়ে, সংসার ও মাতৃত্ব নিয়ে সমাজের প্রচলিত ধারণা এবং নারীদের ওপর থাকা অদৃশ্য চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণীদের কম বয়সে বিয়ে না করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সন্তান নেওয়ার সামাজিক চাপ নিয়ে তাঁর মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে।

কানাডিয়ান ইউটিউবার ও উপস্থাপক লিলি সিং-কে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্ক, বিবাহ ও পারিবারিক জীবন নিয়ে কথা বলেন শেফালি শাহ।

সাক্ষাৎকারে তিনি বলেন, “ঈশ্বরের দোহাই, কম বয়সে বিয়ে করবেন না। জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা উচিত এবং পরিপক্কতা আসা প্রয়োজন। বিয়ে কোনো সহজ বিষয় নয়; এর পেছনে অনেক পরিশ্রম ও বোঝাপড়ার প্রয়োজন হয়।

অভিনেত্রী আরও বলেন, সমাজে নারীদের ওপর বিয়ে ও সন্তান নেওয়ার জন্য সবসময় এক ধরনের চাপ তৈরি করা হয়। এ প্রসঙ্গে নিজের বিতর্কিত মন্তব্যও তুলে ধরেন তিনি।

শেফালি শাহ বলেন, আমি জানি এই মন্তব্যের জন্য সামাজিক মাধ্যমে আমাকে ট্রোলড হতে হবে। তবুও বলব, বাচ্চা নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো। কারণ কুকুরই একমাত্র প্রাণী, যারা মানুষকে নিঃশর্ত ভালোবাসা দেয়।”

ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, তাঁর পোষা দুটি কুকুর ‘অ্যাশ’ ও ‘সিম্বা’-কে পরিবারের সদস্যের মতোই ভালোবাসেন এবং সন্তানের মতো যত্ন করেন।

ব্যক্তিগত জীবনে শেফালি শাহ প্রথমে টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়া-কে বিয়ে করেছিলেন। তবে চার বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০০ সালে চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহ-কে বিয়ে করেন তিনি। এই দম্পতির আর্যমান ও মৌর্য নামে দুই সন্তান রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ