আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘ প্রমাণ পেয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার । ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সংস্থাটির তদন্ত কমিশনের তদন্তে উঠে এসেছে এসব তথ্য সমূহ।
পাশাপাশি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা এই গণহত্যায় উস্কানি দিচ্ছে বলেও তদন্ত প্রতিবেদনে বলা হয়।
দেশটির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে সরাসরি দায়ী করা হয়েছে। ৭২ পৃষ্ঠার প্রতিবেদনে, গণহত্যার দাবিকে সমর্থনের জন্য হত্যাকাণ্ডের মাত্রা, ত্রাণ প্রবেশে বাধা, জোরপূর্বক বাস্তুচ্যুত ও ফার্টিলিটি ক্লিনিক ধ্বংসসহ বিভিন্ন আগ্রাসনের তথ্য তুলে ধরা হয়। গাজায় এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনির প্রাণ গেছে বলে প্রমান পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র : আল জাজিরা
আপনার মতামত লিখুন :