অনলাইন ডেস্ক :
পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ জলবায়ু পরিবর্তনের কারণে। ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। ২২ ফেব্রুয়ারি শনিবার শহরটির বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বিশ্বের ১২৪টি শহরের মধ্যে সকাল ৭টার দিকে বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
অন্যদিকে, এই মুহূর্তে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে উগান্ডার কামপিলা (১৭২) তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি (১৬৯), চতুর্থ অবস্থানে রয়েছে পোল্যান্ডের কের্যাকাউ (১৬২) ও পঞ্চম অবস্থানে রয়েছে উত্তর মেসিডোনিয়ার স্কপিয়ে (১৬২)।
উল্লেখ্য, ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
আপনার মতামত লিখুন :