নারীদের নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য বুয়েট শিক্ষার্থী আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ক্যাম্পাস ডেস্ক :

নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পাশাপাশি, তাকে সাময়িক বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন।

২১ অক্টোবর মঙ্গলবার মধ্যরাতে ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. একেএম মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল হয়েছে।

এর পূর্বে, নারীদের নিয়ে শ্রীশান্ত রায়ের অশালীন ও যৌন হয়রানিমূলক মন্তব্যের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বুয়েটের শিক্ষার্থীরা শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে। তবে এ বিষয়ে বুয়েট প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ