অর্থনৈতিক সংকট মোকাবেলায় কাজ করছে সরকার : স্থানীয় সরকারমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
বুধবার (১০ জুন) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সন্তোষজনক নয়। উচ্চ মুদ্রাস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে, ফলে সাধারণ মানুষ চাপের মধ্যে রয়েছে। একই সঙ্গে বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় না আসায় কর্মসংস্থান বাড়ানোও কঠিন হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, সরকার বিভিন্ন নৃ-গোষ্ঠীর উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় উপস্থিত নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের বক্তব্য শোনেন তিনি এবং তাদের সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও জানান।
আপনার মতামত লিখুন :