সাবেক সংসদ সদস্য ডঃ আব্দুল আজিজ আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে আটক করেছে র‍্যাব। ৩ ফেব্রারুয়ারি সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। 

উল্লেখ্য, ডা. আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ