ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশসহ এশিয়ার ৫টি দেশে নির্ধারিত সফর আপাতত বাতিল করেছেন। তার এমন সিদ্ধান্তের কথা ২১ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে।

এশিয়ার ৫টি দেশে সফরের শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকায় আসার কথা ছিল। পরদিন প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত ছিল।

মেলোনির সফর বা‌তিলের কারণ জানতে চাইলে এক কূটনী‌তিক গণমাধ্যমকে জানান, বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী। বাংলাদেশ দিয়ে তার সফর শুরুর কথা ছিল। এরপর সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার কথা ছিল মেলোনির।

তবে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর‌ছে ইতা‌লি। সেই ব্যস্ততার কারণে এ‌শিয়া সফর বা‌তিল করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ