করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু, আরও ১ জনের ভাইরাস শনাক্ত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও একজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

১ জুলাই শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হযয়েছে।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। তার বয়স ২১-৩০ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২ দশমিক ০৮ শতাংশ।

এদিকে, এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৭২০ জনের। মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১৪ জন নারী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ