নীলফামারীতে পর্দা উঠল প্রথম বিভাগ ক্রিকেট লিগের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সেলিম রেজা, নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬। শুক্রবার সকালে নীলফামারী মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় নর্দান ক্রিকেট ক্লাব, নীলফামারী ও সিটি ক্রিকেট ক্লাব, সৈয়দপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, এ ধরনের আয়োজন জেলার ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এই মাঠ থেকেই ভবিষ্যতে রিশাদ হোসেন ও মারুফা আক্তার-এর মতো আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরি হবে। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্বাগত বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম জানান, প্রথম বিভাগের পর দ্রুতই দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করা হবে। নিয়মিত প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রিকেটার তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী শামীম এবং জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, এবারের লিগে ‘ক’ ও ‘খ’— দুই গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলো— সিটি ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নর্দান ক্রিকেট ক্লাব, রাইজিং ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), চৌমুহনী ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), অরুণোদয় ক্রিকেট ক্লাব, স্টার ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নীলফামারী ক্রিকেট একাডেমি এবং নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ