ঈদুল ফিতরে কারা কর্তৃপক্ষের ৩ দিনের আয়োজনে একদিন মিলবে স্বজনদের দেখা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্দীদের জন্য ৩ দিনব্যাপী বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ওই ৩ দিনের যেকোনো ১ দিন বন্দীদের সাথে সাক্ষাৎ করতে পারবে স্বজনরা। একই সঙ্গে বাড়ী থেকে রান্না করা খাবার দেয়া যাবে বন্দীদের।

১ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় কারাগারে ভিড় জমান বন্দীদের স্বজনরা। এসময় নির্দিষ্ট টোকেনের বিপরীতে স্বজনদের কাছ থেকে বন্দীদের খাবার গ্রহন করে তা পাঠিয়ে দেয় কারারক্ষীরা।

দুইটি ভবনের মোট ১৬ টি ইউনিটে একযোগে চলে সাক্ষাৎ পর্ব। এদিন ডিভিশনপ্রাপ্ত বন্দীদের সাথেও দেখা করেন স্বজনরা। ঈদের তৃতীয় দিন থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কারা কর্তৃপক্ষের এমন আয়োজনে খুশি বন্দীদের স্বজনরা।

অন্যদিকে, ঈদের দিন কারাগারগুলোর চার দেয়ালের মধ্যে বন্দিদের জন্য ঈদের নামাজের জামাত হয়। উন্নত মানের খাবার পরিবেশনের পাশাপাশি বন্দিদের জন্য তাদের স্বজনদের আনা খাবারও তাদের খেতে দেওয়া হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ