আরব সাগরে উদ্ধার কার্গো বিমানের ধ্বংসাবশেষ, নিখোঁজ ৫ ক্রুর খোঁজে অভিযান অব্যাহত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিগামী কে-টু এয়ারওয়েজের একটি বোয়িং ৭৩৭ কার্গো বিমানের ধ্বংসাবশেষ আরব সাগর থেকে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। প্রায় ১২ ঘণ্টার টানা উদ্ধার অভিযানের পর বিমানটির বিভিন্ন অংশ শনাক্ত করা হলেও বিমানে থাকা পাঁচ ক্রু সদস্যের এখনো কোনো সন্ধান মেলেনি।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) রাতে শারজাহ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির নেভিগেশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগের মাত্র তিন মিনিট পর বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে এটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং সমুদ্রের দিকে মোড় নেয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে আরব সাগরে বিমানটি বিধ্বস্ত হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া পাকিস্তান নৌবাহিনী জানায়, অরমারা উপকূলসংলগ্ন এলাকা থেকে বিমানটির মূল কাঠামোর বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে সমুদ্র ও আকাশপথে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিখোঁজ পাঁচ ক্রু সদস্যের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন—ক্যাপ্টেন মুহাম্মদ রিজওয়ান ইদ্রিস, ফার্স্ট অফিসার ফয়সাল জাটোই, ফ্লাইট ইঞ্জিনিয়ার মুহাম্মদ হামিদ ও মুহাম্মদ আরিফ সিদ্দিকী এবং লোডমাস্টার মুহাম্মদ তৌফিক খান।

বিমানটি কেন বিধ্বস্ত হলো, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ