ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৮০, আহত ১৫০


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দর লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইউএস বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। 

১৯ এপ্রিল শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

হুতি জানিয়েছে, ১৮ এপ্রিল শুক্রবার স্থানীয় সময় সকালে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসায় পর এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। 

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, হামলার ঘটনায় আহত হয়েছে আরও ১৫০ জন। নিহতদের মধ্যে সেখানকার বন্দর পরিচালনাকারী সাফার ওয়েল কোম্পানি এবং ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরা রয়েছেন। 

হতাহতের বিষয়ে ইয়েমেনর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যের বিষয়ে কোনও মন্তব্য করেনি ইউএস সেন্ট্রাল কমান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, হুতিদের তেলের উৎস বিচ্ছিন্ন করে দিতেই এই হামলা চালানো হয়েছে।

সুত্র : আল জাজিরা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ