ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৭৫ রোগী ভর্তি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। 

১৭ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ জুলাই বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ ১১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪২ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৬ হাজার ২৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৬০ জন। এদের মধ্যে ৩১ জন পুরুষ ও ২৯ জন নারী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ