মাইলস্টোনে বিমান বিধ্বস্তে উদ্ধার অভিযানের স্বীকৃতি পেলেন সেনা সদস্যরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশগ্রহণকারী সেনাসদস্যদের প্রশংসনীয় অবদানের জন্য সম্মাননা প্রদান করেছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

৩১ জুলাই বৃহস্পতিবার সেনা সদরে এ সম্মাননা দেয়া হয়েছে। সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপদ সংকুল পরিস্থিতিতে কোমলমতি ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য স্টাফদের উদ্ধার কার্যক্রমে সেনাসদস্যদের সাহসিকতা ও মানবিক আচরণ সেনাবাহিনীর পেশাগত মানদণ্ডের প্রতিফলন, যা ভবিষ্যতে সকল সেনাসদস্যের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ