জাতীয় সংসদে ভোটার তালিকা (সংশোধন) বিল-২০২৬ পাস
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬’ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। স্পিকারের সভাপতিত্বে সংসদে বিলটির ধারা ২, ৩ ও ৪ এবং শিরোনাম ও প্রস্তাবনাগুলো কণ্ঠভোটে গৃহীত হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেন, সর্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার সময় পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়, তাদেরও ভোটাধিকার নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদের প্রয়োজনীয়তা অনুসারে পূর্ববর্তী অধ্যাদেশটিকে আইনের ধারাবাহিকতা রক্ষায় সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে বিল আকারে পাস করতে হয়। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে ভোটাধিকার প্রয়োগে প্রক্রিয়া আরও সহজতর হবে।
ডেপুটি স্পিকারের সঞ্চালনায় সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিলটি অনুমোদন করেন। উল্লেখ্য, ‘ভোটার তালিকা আইন, ২০০৯’ সংশোধনের লক্ষ্যে ২০২৫ সালে ‘ভোটার তালিকা অধ্যাদেশ’ জারি করা হয়েছিল, যা এখন পূর্ণাঙ্গ আইনে রূপান্তরিত হলো।
আপনার মতামত লিখুন :